ট্যাবলেট উপহার পেলেন ব্রিটেনের রানী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ব্রিটেনের রাজপরিবারের সংগ্রহ তালিকায় যুক্ত হল একটি ট্যাবলেট কম্পিউটার। ১৪ নভেম্বর রয়াল কমনওয়েলথ সোসাইটির কাছ থেকে রানী দ্বিতীয় এলিজাবেথ স্যামসাংয়ের একটি ট্যাবলেট উপহার হিসেবে পেয়েছেন।টাচস্ক্রিন সুবিধার স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেটটি উইন্ডসর ক্যাসেলের রাজকীয় সংগ্রহ হিসেবে অন্তর্ভুক্ত হবে। এক খবরে বিবিসি জানিয়েছে, উপহার পাওয়া এ ট্যাবলেটটিতে রানী এলিজাবেথের গত ৬০ বছরের শাসনামলের স্মৃতিচারণা করে বিভিন্ন মানুষের পাঠানো ভিডিও, ছবি ও লেখা রাখা হয়েছে। ৬৬ টি দেশের ৩৭ হাজার মানুষ এ স্মৃতিচারণে অংশ নিয়েছিলেন। এতে ১৫০ গিগাবাইট তথ্য সংগৃহীত হয়েছিল। এর মধ্যে নির্বাচিত ভিডিও, ছবি ও লেখা রানীর ট্যাবলেটে যুক্ত হয়েছে।