ট্যাবলেট ও চশমা নিয়ে হাজির গুগল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মত বাজারে নিজস্ব ট্যাবলেট আনার ঘোষণা দিল গুগল। `নেক্সাস ৭' নামের এই ট্যাবলেটটির নির্মাতা তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। নতুন এই ট্যাবলেটটির সঙ্গে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ `জেলি বিন'ও উন্মুক্ত করছে গুগল। এক খবরে বিবিসি জানিয়েছে, ৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ৭ ইঞ্চি মাপের নেক্সাস ৭ বিক্রি করা হবে ১৯৯ ডলারে। নেক্সাস ৭ আন্তর্জাতিক বাজারে আসবে এ বছরের জুলাই মাস থেকে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে একই দামে আমাজনের তৈরি কিন্ডল ফায়ার ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নেক্সাস ৭। নেক্সাস ট্যাবলেটে রয়েছে কোয়াড কোর সিপিইউ এবং ১২ কোরের জিপিইউ, যা দ্রুত গতিতে ট্যাবলেটের কাজ করবে ও উন্নত ছবি দেখাবে। ডিভাইসটিতে গুগল ক্রোম ব্রাউজার ডিফল্ট হিসেবে থাকবে।

২৭ জুন যুক্তরাষ্ট্রের সানফর্্যান্সিসকোতে গুগল আই/ও সম্মেলনে নেক্সাস ট্যাবলেট ছাড়াও গুগলের `প্রযুক্তি চশমা'ও অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ও `নেক্সাস কিউ' নামে একটি গোলাকার ছোটো কম্পিউটারের ঘোষণাও দেওয়া হয়েছে। গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ২০১৩ সালের শুরুতেই গুগল গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছেন।গুগলের প্রযুক্তি চশমার ডান কোনায় বসানো রয়েছে ছোট একটি গ্লাস; যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পঁেৌছায়। চশমাধারী তঁার চোখের সামনে ফুটে ওঠা অ্যাপি্লকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মত কাজগুলো করতে পারেন। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির এ চশমা অনেকটাই `টার্মিনেটর' ছবিতে দেখানো ডিসপে্ল অথবা গেমের হেড আপ ডিসপে্লর (এইচইউডি) মতো।

প্রায় দুই বছর ধরে `গুগল গ্লাস' নামে একটি প্রকল্পের অধীনে এ গ্লাস তৈরির কাজ করেছে গুগল। এই গ্লাসের দাম পড়বে ১ হাজার ৫০০ ডলার।জেলি বিন নামে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গুগলের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউনটেন ভিউতে জেলি বিনের মূর্তিও উন্মোচন করেছে।