ট্যাবলেট ব্যবহারে অসুস্থতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের (এইচএসপিএইচ) গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, যাঁরা খুব বেশি বা নিয়মিত ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করেন তাঁরা অসুস্থতায় ভোগেন। আর এই ট্যাবলেট ব্যবহার শুধু একটি নয়, অনেক রোগেরই প্রাথমিক কারণ হতে পারে। গবেষক জ্যাক ডিনারলেইন বলেন, অনেক উঁচু জায়গা থেকে কোনো জিনিস কোনো ব্যক্তির ওপর পড়লে যে সমস্যাগুলো হতে পারে, ট্যাবলেট ব্যবহারের ফলে একই ধরনের সমস্যা হয়। সম্প্রতি ১৫ জন ট্যাবলেট ও ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীকে পর্যবেক্ষণ করে গবেষকেরা এ ফলাফল পেয়েছেন। আর বেশির ভাগ ব্যবহারকারীর বয়সই ছিল ৪০ বছরের নিচে। জ্যাক ডিনারলেইনের মতে, যখন কেউ ট্যাবলেট কিংবা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন, তখন তাঁদের হাত, কাঁধের অংশ এবং হাঁটু তুলনামূলকভাবে বেশি নড়াচড়া করে বা একইভাবে স্থির থাকে। অনেক সময় আবার যন্ত্রটি কোলের ওপরও থাকে। ফলে হাত, কাঁধ, হাঁটুর মাংসপেশি ও কোলের ওপর চাপ পড়ে। আর একনাগাড়ে দীর্ঘদিন তা ব্যবহারের ফলে শরীরে বা হাড়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় সমস্যাই হতে পারে।গবেষকেরা তাই হাঁটু নাড়াচাড়া করে আবার একই অবস্থানে আনা এবং পাশাপাশি কম্পিউটার কেস ব্যবহারের কথা বলেছেন। তা ছাড়া ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহারকারীর মাংসপেশি ও হাড়ের ওপর চাপ কমানোর জন্য প্রতি ১৫ মিনিট পরপর ট্যাবলেট বা ল্যাপটপের অবস্থান পরিবর্তন করারও পরামর্শ দিয়েছেন। —টাইমস অব ইন্ডিয়া, সিওপিডি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা