ট্যাবলেট ‘এস’-এর দাম কমাল সনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এস’ সিরিজ ট্যাবলেটের সব মডেলে ১০০ ডলার করে দাম কমাল সনি করপোরেশন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অ্যাপল ছাড়া অন্য ট্যাবলেটগুলোর দাম যে কমতির দিকে যাচ্ছে, এটি তার আরেকটি লক্ষণ। ৫০০ ডলারের ১৬ জিবি ট্যাবলেট ‘এস’-এর দাম এখন ৪০০ ডলার। অন্য দিকে ৬০০ ডলারে যে ৩২ জিবির মডেলটি পাওয়া যাচ্ছিল, তার দাম এখন ৫০০ মার্কিন ডলার। ট্যাবলেটগুলোতে ৯ দশমিক ৪ ইঞ্চির ১২৮০x৮০০ রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। এ ছাড়া সামনে-পেছনে ক্যামেরা, অ্যান্ড্রয়েড হানিকম্ব অপারেটিং সিস্টেম, ১ জিবি সিস্টেম মেমোরিসহ ৮ ঘণ্টা স্থায়ী ব্যাটারি রয়েছে।মূল্য হ্রাসের তালিকায় সনিই একমাত্র প্রতিষ্ঠান নয়। ট্যাবলেটের মধ্যে রিমের (আরআইএম) প্লে-বুকই সবচেয়ে বেশি মূল্যছাড়ের অভিজ্ঞতা পেয়েছে। ব্ল্যাকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেমের প্লে-বুকটির দামে ৩০০ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর দামও নিম্নমুখী। ১৬ জিবি ও ১০ ইঞ্চি বিভাগে লেনোভোর আইডিয়াপ্যাড কে-১, তোশিবা থ্রাইভ ও আসুস ট্রিপল ই-প্যাড ট্রান্সফরমারের দাম নেমে এসেছে সাড়ে ৩০০ থেকে ৪০০ ডলারে। ১০ ইঞ্চি ডিসপ্লে বিভাগের ট্যাবলেটগুলোর ভবিষ্যত্ নিয়ে এখনই কিছু বলা না গেলেও ৭ ইঞ্চি বিভাগে কিন্ডল ফায়ার জনপ্রিয়তা পাচ্ছে, এই ট্যাবলেটগুলো পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৫০ ডলারে।তবে ক্রেতাদের জন্য যে বিষয়টি হতাশার; তা হলো, অন্য প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করলেও দাম কমানোর ক্ষেত্রে অ্যাপল এখনো অনড়। অ্যাপলের বিভিন্ন মডেলের ট্যাবলেটগুলোর দাম ৫০০ থেকে ৯০০ ডলার হলেও প্রতি প্রান্তিকে (তিন মাস) প্রতিষ্ঠানটি এক কোটি ট্যাবলেট বিক্রি করছে।