ট্যাবলেটে উবুন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের পর এবার ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু আসছে। উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট চলতি বছরের শেষদিকে বা আগামি বছরের শুরুতেই বাজারে আসতে পারে। উবুন্টুর ব্যবসায়িক স্পনসর ক্যানোনিকালের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।এর আগে ২০১১ সালে উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক সাটলওর্থ টিভি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে উবুন্টু আনার এক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। লিনাক্সের ওপেন সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুকে টিভি, ট্যাবলেট এবং স্মার্টফোনে আনতে বিভিন্ন হার্ডওয়ার নির্মাতা সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছিলেন তিনি। সম্প্রতি স্মার্টফোনে উবুন্টুর ঘোষণা দেওয়ার পর ট্যাবলেটের জন্যও উবুন্টু অপারেটিং সিস্টেমের তথ্য জানিয়েছেন তিনি।গ্যালাক্সি নেক্সাস ও নেক্সাস ফোর পণ্যগুলোর সঙ্গে উবুন্টুর ডেভেলপার সংস্করণ যুক্ত হচ্ছে।ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে ডেস্কটপের বাইরে স্মার্টফোন ও ট্যাবলেটেও ব্যবহূত হবে এ অপারেটিং সিস্টেম। আইওএস ও অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উবুন্টু ব্যবহার করা যাবে।