ট্যাবলেটের জন্য অ্যান্টি ভাইরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসপারস্কি ল্যাব বাংলাদেশে ট্যাবলেট কম্পিউটারের জন্য ‘ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি’ নামে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছেড়েছে। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ও ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টস ঢাকায় একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেয়। ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার পরিচালক জগন্নাথ পাটনায়েক, অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকারসহ অনেকে এতে উপস্থিত ছিলেন। ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি সফটওয়্যারটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটারে ম্যালওয়্যার প্রতিরোধ করে। এটি অ্যান্ড্রয়েড ২ দশমিক ২ এবং এর পরের সংস্করণগুলোর জন্য কার্যকর। —বিজ্ঞপ্তি