ট্যাবলেটের জন্য ‘উইনআরটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেস্কটপ কম্পিউটারের জন্য ‘উইন্ডোজ এক্সপি’ যেমন জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম তেমনি ট্যাবলেটের জন্যও জনপ্রিয় একটি ট্যাবলেট অপারেটিং সিস্টেমের নাম খুঁজে বের করেছে মাইক্রোসফট। ট্যাবলেটের জন্য মাইক্রোসফট উইন্ডোজ ৮-এর বিশেষ সংস্করণটির দাম রেখেছে ‘উইন্ডোজ আরটি’। মাইক্রোসফট ব্লগ পোস্টে উইন্ডোজ আরটি সম্পর্কে এক ব্যাখায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উইন্ডোজ ৮ আরটি’ সংস্করণটি ট্যাবলেট ডিভাইসে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। আরটি অর্থ হচ্ছে ‘রান-টাইম’। একে সংক্ষেপে বলা হবে ‘উইনআরটি’। মাইক্রোসফট জানিয়েছে, এআরএম চিপের জন্য তৈরি এই উইন্ডোজের সংস্করণ আলাদা কিনতে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ট্যাবলেট ডিভাইসেই জুড়ে দেয়া থাকবে উইন্ডোজ ৮ আরটি। সেই সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়াননোটের বিনা মূল্যের একটি সংস্করণও প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ৮ আরটি-চালিত ট্যাবলেট ডিভাইসে। এ সংস্করণটিকে আগে বলা হচ্ছিল ‘উইন্ডোজ অন এআরএম’। উইন্ডোজ ৮-এ ডেস্কটপ ও মেট্রো নামে দুটি ইন্টারফেস থাকছে। উইন্ডোজ আরটি সংস্করণটি এ দুই সংস্করণের জন্যই উপযোগী। তবে ডেভেলপাররা শুধু একবারই উইনআরটিতে অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ পাবেন।মাইক্রোসফট ১৭ এপ্রিল প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির উইন্ডোজ বিভাগের প্রধান স্টিফেন সিনোফস্কি।সিনোফস্কি জানিয়েছেন, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দুই ধরনের হার্ডওয়্যারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে। এগুলো হচ্ছে ‘রেগুলার উইন্ডোজ ৮’, ‘উইন্ডোজ ৮ প্রো’, ‘উইন্ডোজ ৮ আরটি’ ও ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’। ‘রেগুলার উইন্ডোজ ৮’ থাকছে একেবারেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। এতে কম্পিউটিংয়ের দৈনন্দিন যাবতীয় কাজ করা যাবে। ‘উইন্ডোজ ৮ প্রো’ থাকছে ব্যবসা প্রতিষ্ঠান ও ডেভেলপারদের জন্য। ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’ সংস্করণে থ উইন্ডোজ ৮ প্রো-এর সব সুবিধার পাশাপাশি নেটওয়ার্কিং বা অন্যান্য পেশাদার কাজের উপযোগী বাড়তি কিছু সুবিধা থাকবে। এ ছাড়া চীনসহ বেশ কিছু দেশের জন্য স্থানীয় ভাষাতেও একটি লোকাল-ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।অবশ্য ঠিক কবে নাগাদ মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মাইক্রোসফট। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের অক্টোবর মাস নাগাদ উন্মুক্ত হতে পারে উইন্ডোজ ৮-এর আরটিসহ অন্যান্য সংস্করণগুলো।