ট্যাবলেটের বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই ট্যাবলেটের যুগের ইতি ঘটতে চলেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। তাঁর মতে, আগামী পাঁচ বছরের মধ্যেই ট্যাবলেট থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ। আর এ সময়ের মধ্যে ব্ল্যাকবেরি হয়ে উঠবে জনপ্রিয় স্মার্টফোন। তবে বাজার-গবেষকদের সাম্প্রতিক তথ্য হেইন্সের মতের সঙ্গে মিলছে না।বছরের প্রথম তিন মাসে ট্যাবলেটের বিক্রি বেড়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক একটি গবেষণার তথ্য অনুযায়ী, ২০১২ সালের প্রথম তিন মাসের ট্যাবলেট বিক্রির তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ১৪২ দশমিক ৪ শতাংশ ট্যাবলেট বিক্রি বেড়েছে। গবেষকেরা জানিয়েছেন, বছরের প্রথম তিন মাস অর্থাত্ প্রথম প্রান্তিকে ট্যাবলেট বাজারে এসেছে অনেক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।চলতি বছরের প্রথম তিন মাসের হিসাবে সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট ব্র্যান্ডের তালিকার শীর্ষস্থান অ্যাপলের। বাজারের ৩৯ শতাংশের বেশি আইপ্যাডের দখলে। এ বছরের প্রথম তিন মাসে প্রায় পাঁচ কোটি ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে, যার মধ্যে আইপ্যাড প্রায় দুই কোটি। ট্যাবলেট বাজারের প্রায় ১৮ শতাংশ দখল দিয়ে দ্বিতীয় স্থানটি স্যামসাংয়ের।