ট্যাবে উইন্ডোজ আর স্মার্টফোনে অ্যান্ড্রয়েড নিয়ে এসারের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের রাজধানী তাইপেতে ৪ জুন থেকে শুরু হওয়া কম্পিউটেক্স মেলায় উইন্ডোজনির্ভর ৮.১ ইঞ্চি মাপের ট্যাবলেট ও ৫.৭ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে এসার। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর ৮ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবলেটটি হচ্ছে প্রথম ছোটো মাপের উইন্ডোজ ট্যাবলেট। এসার এ ট্যাবলেটটির নাম দিয়েছে এসার আইকনিয়া ডব্লিউ ৩।৮.১ ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লেযুক্তএ উইন্ডোজ ট্যাবলেটটিতে রয়েছে ইনটেলের অ্যাটম প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা। পাশাপাশি ট্যাবটিতে থাকছে ১২৮০ বাই ৮০০ রেজুলেশন, ৬৪ গিগাবাইট তথ্য ধারণ সুবিধা, ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডিএমআই, ইউএসবি, মাইক্রোএসডি ও কিবোর্ড সুবিধা । ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতাযুক্ত আইকনিয়া ট্যাবটির দাম পড়বে ৪২৯ মার্কিন ডলার আর ৬৪ গিগাবাইট মডেলটির দাম পড়বে ৪৯২ মার্কিন ডলার।এসার কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবটির নাম দিয়েছে এসার লিকুইড এস ১। ১.৫ গিগাহার্টজ প্রসেসরনির্ভর স্মার্টফোনটি দুটি সিম সমর্থন করবে। ৪৫৪ মার্কিন ডলার দামে এ স্মার্টফোনটি শিগগিরই ইউরোপের বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে এসার।