ট্রপিক্যাল সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মুহাম্মদ সামাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য মুহাম্মদ সামাদ
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য মুহাম্মদ সামাদ

ট্রপিক্যাল সম্মেলনে যোগ দিতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্য মুহাম্মদ সামাদ আজ ২৬ জুন মিয়ানমার যাচ্ছেন। ২৯ ও ৩০ জুন ইয়াংগুনে অনুষ্ঠিত হবে ট্রপিক্যাল সম্মেলন।

ইউআইটিএসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রপিক্যাল সম্মেলন নামের এই সম্মেলনে ‘স্টেট অব দ্য ট্রপিকস রিপোর্ট’ প্রকাশনা ও প্রশিক্ষণ হবে। সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, থাইল্যান্ড, কেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, কোস্টারিকাসহ বিশ্বের ১২টি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত গবেষণার ফলাফল নিয়ে  ‘স্টেট অব দ্য ট্রপিকস রিপোর্ট’ প্রকাশিত হবে। ২৯ জুন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আং সাং সুচি। ৩০ জুন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ-গবেষকেরা রিপোর্টটি পর্যালোচনার জন্য ওয়ার্কশপে অংশ নেবেন।

অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০০ কোটি মানুষের দারিদ্র্য, শিশুমৃত্যুর হার, গড় আয়ু, পরিবেশ, শিক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা-বিষয়ক তথ্য ‘স্টেট অব দ্য ট্রপিকস রিপোর্ট’-এ উঠে এসেছে। এই রিপোর্টটি ট্রপিক্যাল অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে নীতিনির্ধারণ ও পরবর্তী গবেষণার ভিত্তি হিসেবে ভূমিকা রাখবে।