ট্রানসেন্ড মেমরি কার্ডের পরিবেশক হলো কম্পিউটার সোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ট্রানসেন্ড মেমরি কার্ডের একমাত্র পরিবেশক নির্বাচিত হয়েছে কম্পিউটার সোর্স। চট্টগ্রামের একটি হোটেলে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ট্রানসেন্ড ডিলার মিট অনুষ্ঠানে এ ঘোষণা দেন ট্রানসেন্ড দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান গর্ডন উ। অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রানসেন্ড দক্ষিণ এশিয়ার সেলস থ্রি বিভাগের হিসাব ব্যবস্থাপক নিক চৌ এবং কম্পিউটার সোর্সের ট্রানসেন্ড ব্র্যান্ড ম্যানেজার ফয়েজ মোর্শেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ট্রানসেন্ড ডিলার ছাড়াও খুচরা বিক্রয় প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি