ট্রাফিক রোবোকপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে রাস্তায় চালকবিহীন গাড়ি বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা ট্রাফিক পুলিশের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই চালকবিহীন গাড়ির জন্য রোবট পুলিশ তৈরির কাজ শুরু হয়েছে। চালকবিহীন গাড়ির সঙ্গে তারবিহীন উপায়ে যোগাযোগ করে গাড়ির নিয়ন্ত্রণ আরও নিরাপদ করবে এ রোবট পুলিশ। যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ রোবট পুলিশ তৈরির জন্য কাজ করছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।গবেষকেরা জানিয়েছেন, চালকবিহীন গাড়ির নিয়ন্ত্রণে মানুষের চেয়ে ভালো দক্ষতা দেখাতে পারবে রোবট। এতে সময়ও সাশ্রয় হবে।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক নামের প্রতিষ্ঠান এ ধরনের রোবট তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটির গবেষক হেশাম রাখা জানিয়েছেন, শিগগিরই চালকবিহীন গাড়ির ব্যবহার বেড়ে যাবে। গুগল ইতিমধ্যে এ ধরনের গাড়ি তৈরি করেছে এবং রাস্তায় চলার অনুমতিও পেয়েছে। এ ধরনের গাড়ির জন্য প্রয়োজন স্মার্ট ট্রাফিক ব্যবস্থা। এ ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণও তাই স্মার্ট রোবটের হাতেই হতে পারে। ট্রাফিক রোবোকপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় চালকবিহীন গাড়ি নিরাপদভাবেই রাস্তা পাড়ি দেবে বলে ধারণা করছেন গবেষকেরা।