ট্রাম্পের সমালোচনায় টিম কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর ইউনিভার্সিটি অব গ্লাসগোতে বক্তৃতা দেওয়ার সময় অ্যাপল কর্মীদের উদ্দেশে লেখা চিঠির পুনরাবৃত্তি করে টিম কুক বলেন, আমাদের অনেক কর্মী আছেন, যাঁরা কাজের জন্য ভিসা পেয়েছেন, পরিবারসহ যুক্তরাষ্ট্রে এসেছেন, কিন্তু নির্বাহী আদেশ জারি করার সময় ছিলেন যুক্তরাষ্ট্রের বাইরে। হঠাৎ করেই তাঁদের পরিবারের সদস্যরা সমস্যায় পড়লেন। তাঁরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না। এটা একটা সংকট। আপনারা নিশ্চয় চাপটা অনুভব করতে পারবেন।
কোনো প্রতিবাদ না জানানো মানে সম্মতি প্রকাশ করা বলে জানান তিনি। টিম কুক বলেন, তাই নিজের প্রতিবাদ জানানোটা গুরুত্বপূর্ণ।