ট্রাম্পের 'আমেরিকাই প্রথম' নীতিতে বিশ্বাসী নন মার্কিনরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট বা আমেরিকাই প্রথম’—এমন নীতিতে বিশ্বাস করেন না ৫৭ শতাংশ মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনআরপি) জনগণের মতামত নিয়ে একটি জরিপ চালায়। এতে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ ট্রাম্পের নীতির সঙ্গে সহমত পোষণ করেছেন। ট্রাম্পের শাসনামলের ১০০ দিন পার হতেই পরিবর্তন এসেছে বিভিন্ন নীতিমালায়, এসেছে নতুন পরিকল্পনাও। ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানের নতুন একটি নীতিমালা তার মধ্যে একটি।

এই নীতিমালার আওতায় পররাষ্ট্রনীতির পরিবর্তন করতে চান ট্রাম্প। এ জন্য অ্যাপলসহ ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রেই নিজেদের পণ্য উৎপাদন করার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে পণ্য তৈরির সিদ্ধান্তে কিছুটা নড়েচড়েই বসেছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ট্রাম্পের সিদ্ধান্তে কিছু না বললেও অ্যাপলের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পণ্য তৈরিতে তাদের ব্যয় দ্বিগুণ হয়ে যেতে পারে। নতুন আইফোন ৮-এর দাম ১ হাজার ডলার, এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ট্রাম্পের নীতি বাস্তবায়ন হলে এর দাম দাঁড়াবে ২ হাজার মার্কিন ডলারে।

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা এখন ভাবছেন, অ্যাপলসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কী সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে। সরকারের আদেশ মেনে নিয়ে কি প্রতিষ্ঠানগুলো দ্বিগুণ খরচে পণ্য উৎপাদন শুরু করবেন, নাকি নিজেদের স্বার্থের আখের গোছাবেন, এমনটাই এখন সবার প্রশ্ন।

সিনেট