টয়োটার সঙ্গে বিক্রয়ের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ব্র্যান্ড টয়োটার সঙ্গে চুক্তি করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম।এ চুক্তির ফলে বিক্রয় থেকে টয়োটার নতুন গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এ ছাড়া বিক্রয় ডটকম থেকে টয়োটা করোলা অ্যালটিস গাড়ি কেনার সঙ্গে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার সেন্টারে বিক্রয় এবং টয়োটার মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কমের বিপণন পরিচালক ঈশিতা শারমিন, ভেহিকেল্স ও প্রোপার্টি প্রধান ইসা আবরার আহমেদ, টয়োটার বিপণন প্রধান শাহুদ মুসতানসিরসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ইসা আবরার আহমেদ বলেন, বিক্রয় ডট কমে বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির তালিকা রয়েছে। সাড়ে তিন লাখেরও বেশি ব্যবহারকারী গাড়ির জন্য বিক্রয় ডটকমে যান। টয়োটা গাড়ি দেখা যাবে Bikroy.com/navanatoyota থেকে।