ঠোঁটের ভাষা বোঝে কম্পিউটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারে লিপ রিডিং প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন মালয়েশিয়ার গবেষকেরা। তাঁদের তৈরি পদ্ধতির কল্যাণে মানুষের ঠোঁট নাড়ানোর ধরন বুঝে আবেগ শনাক্ত করতে পারবে কম্পিউটার। এ পদ্ধতিতে বাকপ্রতিবন্ধীদের ঠোঁটের নড়াচড়া বিশ্লেষণ করে তার কথা শোনাতে পারবে কম্পিউটার। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক কার্থিগান মুথুকরাপ্পান ও তাঁর সহকর্মীরা লিপ রিডিংয়ের পদ্ধতি হিসেবে জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করেছেন, যাতে মানুষের মুখের বিভিন্ন ধরনের ছবি ব্যবহূত হয়েছে।গবেষকেরা জানিয়েছেন, তাঁরা দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপানের বিভিন্ন মানুষের মুখের ছবি ব্যবহার করে কম্পিউটারের লিপ রিডিং পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তাঁরা বলেন, লিপ রিডিং প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার মানুষের হাসি, কান্না, ভয়, রাগ, বিরক্তি, আশ্চর্য ও স্বাভাবিক অবস্থা শনাক্ত করতে পারে।আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, লিপ রিডিং করতে মানুষের ওপর ও নিচের ঠোঁট আলাদাভাবে বিশ্লেষণ করে কম্পিউটার।গবেষকেরা আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মানুষের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ পদ্ধতি উদ্ভাবনে অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, কণ্ঠস্বরসহ মানুষের আবেগসংশ্লিষ্ট সব ধরনের পদ্ধতির উন্নয়নের আগ্রহ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ঠোঁট আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ।উল্লেখ্য, প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট পরবর্তী প্রজন্মের গেম কনসোলে লিপ রিডিং প্রযুক্তি যুক্ত করতে পারে।