২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬১
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে প্রাচীন উপকথা: বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পল্লীসাহিত্য
২০. ‘তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’—কিসে?
ক. প্রবচনে খ. উপকথায় গ. পল্লীগানে ঘ. রূপকথায়
উত্তর: গ. পল্লীগানে
২১. উপকথার আবেদন কীরূপ?
ক. আঞ্চলিক খ. কালিক গ. ব্যক্তিবিশেষে ঘ. সর্বজনীন
উত্তর: ঘ. সর্বজনীন
২২. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে কী তলিয়ে যাচ্ছে?
ক. প্রাচীন ছড়া খ. প্রাচীন প্রবচন
গ. প্রাচীন পল্লীগান ঘ. প্রাচীন উপকথা
উত্তর: ঘ. প্রাচীন উপকথা
২৩. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—এটা কী?
ক. প্রবাদ খ. প্রবচন গ. গাঁথা ঘ. জনশ্রুতি
উত্তর: ক. প্রবাদ
২৪. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন?
ক. চন্দ্র সেন খ. চন্দ্রকুমার দে
গ. দক্ষিণারঞ্জন মিত্র ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর: খ. চন্দ্রকুমার দে
২৫. ‘ময়মনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. দক্ষিণারঞ্জন মিত্র
ক. দীনেশচন্দ্র সেন ঘ. চন্দ্রকুমার দে
উত্তর: ক. দীনেশচন্দ্র সেন
২৬. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ কোনটি?
ক. ছড়া খ. প্রবাদ ঘ. গাঁথা ঘ. উপকথা। উত্তর: ঘ. উপকথা
২৭. ‘রোদ হচ্ছে পানি আছে, খ্যাঁকশিয়ালির বিয়ে হচ্ছে’—কোন ধরনের সাহিত্য?
ক. প্রবাদ সাহিত্য খ. প্রবচন সাহিত্য
গ. ছড়া সাহিত্য ঘ. জনশ্রুতি সাহিত্য
উত্তর: গ. ছড়া সাহিত্য
২৮. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে শহীদুল্লাহ সাহিত্য রচনার প্রবণতা বিচার করতে গিয়ে কোন কবির প্রসঙ্গ এনেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্তের
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. জসীমউদ্দীনের ঘ. জীবনানন্দ দাশের
উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
২৯. বাঁধা বুলি আওড়ানো হতো কোন খেলায়?
ক. ব্যাডমিন্টন খ. কপাটি গ. ফুটবল ঘ. চতুরঙ্গ
উত্তর: খ. কপাটি
৩০. ‘এ গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে?—এখানে কোন গানের কথা বলা হয়েছে?
ক. আধুনিক খ. রাখালি গ. ভাটিয়ালি ঘ. মারফতি
উত্তর: ঘ. মারফতি
মানুষ মুহাম্মদ (সা.)
১। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধের প্রতিপাদ্য আলোচনা কোনটি?
ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য
খ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসা
গ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর সৌন্দর্য
ঘ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর মানবতা
উত্তর: ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য
২। হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যুসংবাদ হজরত উমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?
ক. ধারাবাহিকভাবে খ. উত্তেজিতভাবে
গ. কান্নায় ভেঙে পড়ে ঘ. স্বাভাবিকভাবে
উত্তর: খ. উত্তেজিতভাবে
৩। হজরত মুহাম্মদ (সা.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা?
ক. সৌন্দর্যের দ্বারা খ. মানবীয় গুণাবলির দ্বারা
গ. বাগ্মিতার দ্বারা ঘ. আতিথেয়তার দ্বারা
উত্তর: খ. মানবীয় গুণাবলির দ্বারা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা