ডক্টরোলার উদ্যোগে ক্যানসার কেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজ করে দেশীয় স্টার্টআপ ডক্টরোলা। সম্প্রতি ক্যানসার রোগীদের জন্য বিশেষ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

অসচ্ছল ব্যক্তিদের জন্য প্রগতি লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে চুক্তি করে ক্যানসার কেয়ার নামের একটি সুবিধা চালু করেছে ডক্টরোলা। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডক্টরোলার ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

ক্যানসার কেয়ার চালু করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ডক্টরোলার প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ইমন ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী জালালুল আজিম।

বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিশ্বের কয়েকটি সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় স্থান পায় বাংলাদেশের ডক্টরোলা (www.doctorola.com)। দেশীয় স্টার্টআপ ডক্টরোলা তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দেয়। ২০১৫ সালে যাত্রা শুরু হয় ডক্টরোলার। বিজ্ঞপ্তি।