ডক্টরোলার সেবা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডক্টরোলা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের চিকিৎসকদের মধ্যে চুক্তি হয়েছে। ছবি: সংগৃহীত।
ডক্টরোলা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের চিকিৎসকদের মধ্যে চুক্তি হয়েছে। ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিশ্বের কয়েকটি সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় স্থান পায় বাংলাদেশের ডক্টরোলা । দেশীয় স্টার্টআপ ডক্টরোলা তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দেয়। ২০১৫ সালে যাত্রা শুরু হয় ডক্টরোলার। সে সময় ২০০ হাসপাতাল ও কয়েক হাজার চিকিৎসককে এই প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছিল। সংখ্যার পরিমাণ এখন আরও বেড়েছে।

ডক্টরোলার প্রধান নির্বাহী আবদুল মতিন বলেন, সম্প্রতি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুবিধা যুক্ত করেছে ডক্টরোলা। গাজীপুরে অবস্থিত হাসপাতালটির কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করেছে তারা। এতে ডক্টরোলা ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া যাবে।
ডক্টরোলার কার্যক্রম সম্পর্কে আবদুল মতিন বলেন, ‘চিকিৎসক ও রোগীর মধ্যে দূরত্ব কমাতে আমাদের প্রতিষ্ঠান কাজ করছে।’ বিজ্ঞপ্তি।