ডট বাংলা ডোমেইনে উইয়ের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় .(ডট) বাংলা ডোমেইনে ওয়েবসাইট চালু করেছে দেশি স্মার্টফোন ব্র্যান্ড উই। ‘উই.বাংলা’ ঠিকানার এই ওয়েবসাইটে উই স্মার্টফোন ও সংশ্লিষ্ট পণ্য এবং সেবার তথ্য বিস্তারিতভাবে রাখা হয়েছে। তথ্য জানা, পণ্য কেনা ও সেবা গ্রহণ, যোগাযোগ, উই-এর পরিবেশকদের ঠিকানা অনুসন্ধানসহ উই স্মার্টফোন সম্পর্কে যাবতীয় বিষয় জানা যাবে এই সাইটে। সারা দেশে ক্রমবর্ধমান উই ওয়াই-ফাই ইন্টারনেট হটস্পটের ঠিকানা, উই স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবাবিষয়ক বিস্তারিত তথ্য এবং বাসায় বসে উই মোবাইল কেনার সুযোগও থাকছে এই ওয়েবসাইটে।