ডটকম উৎসব শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স ব্যবসায়ে তরুণদের আগ্রহী করে তুলতে রাজধানীর প্লাটিনাম স্যুটস হোটেলে ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে ডটকম ফেস্ট। তিন দিনের এ মেলা শেষ হবে আজ। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান। এ সময় তিনি বলেন, ই-কমার্স খাতকে এগিয়ে নিতে অনলাইন লেনদেন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু, ভ্যাট প্রত্যাহার, করপোরেট কর মওকুফসহ বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়নে সরকারের সঙ্গে কাজ করেছে বেসিস। মেলার আয়োজন করেছে হ্যালোইভেন্টজ ডটকম ও জুম মাল্টিমিডিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘হ্যালোইভেন্টজ সব সময় নতুন কিছু নিয়ে ভাবে এবং তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করে। তাই ই-কমার্স ব্যবসাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।’ দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলাটি সবার জন্য উন্মুক্ত।