ডটবিডি সাইটে যেতে পারছেন না?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডটকম ডটবিডি ডোমেইন ব্যবহারকারীরা গতকাল রোববার সন্ধ্যা থেকে সমস্যায় পড়েছেন। ডটবিডি দিয়ে যেসব ডোমেইন, অনেকেই সেখানে যেতে পারছেন না বলে অভিযোগ করছেন। বর্তমানে ৩০ হাজারের বেশি ডটবিডি ডোমেইন ব্যবহার হচ্ছে।
পাভেল সারওয়ার নামের এক ব্যবহারকারী জানান, গতকাল সন্ধ্যা থেকে বিটিসিএলের (http://domainreg.btcl.com.bd/)লিংকে গেলেও ‘নট ফাউন্ড’ দেখাচ্ছে। ডটবিডিতে সাইন আপ করার জন্য এখানে যেতে হয়। এখানে ঢুকতে না পারায় সমস্যা হচ্ছে। ডটবিডি সাইটগুলোতে যেতে সমস্যা হচ্ছে।
এ প্রসঙ্গে বিটিসিএল কর্তৃপক্ষের ভাষ্য, গুগল ডটকম ডটবিডিতে ঢুকতে কিছু সমস্যা হচ্ছে। তবে রাউটিং রিফ্রেশ করার পর আর কোনো সমস্যা নেই। অন্য ডটবিডি সাইট যেগুলো আছে, তাতে কোনো সমস্যা নেই।
আরও পড়ুন: