ডটির দায়িত্বে জো! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার স্নেহ মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে চোখে পড়ে। কিন্তু কোনো প্রাণীর নিজ সন্তানের প্রতি যে ভালোবাসা থাকে, তা কি অন্য কোনো প্রাণীর বাচ্চার বেলায় দেখা যায়! সম্প্রতি অস্ট্রেলিয়ার সানি বারোসা ভ্যালিতে একটি ভেড়ার বাচ্চাকে নিজের বাচ্চার মতোই আদর করতে দেখা গেছে ডালমেশিয়ান জাতের একটি কুকুরকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডটি ও জো নামের এ প্রাণী দুটির গায়ের রং প্রায় একই রকম। তাই ডটি নামের ভেড়ার বাচ্চাটিকে নিজের বাচ্চাই মনে করে জো নামের মেয়ে কুকুরটি। প্রাণী দুটির মালিক জন বোল্টন। এ প্রসঙ্গে বোল্টন বলেন, ডটির জন্মের পর তার মা তাকে ছেড়ে দিলেও জো তাকে মায়ের আদর দিতে শুরু করে। শুধু দেখতে এক রকম হওয়ার কারণেই যে এমনটি ঘটেছে, তা মনে করছেন না বোল্টন। তাঁর মতে, জো মায়ের অনুভূতি থেকেই এতিম ভেড়াটির প্রতি দায়িত্ব পালন করছে।