ডব্লিউডি সার্ভিলেন্স হার্ডডিস্ক বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ও অফিসের নিরাপত্তায় সহায়তা করতে নজরদারি প্রযুক্তির (সার্ভিলেন্স) হার্ডডিস্ক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডব্লিউডি ব্র্যান্ডের পারপল সিরিজেই এই হার্ডডিস্কটি ডিভিআর এবং পিসি উভয় সিস্টেমেই চলে। ৩২টি ক্যামেরার তথ্য এই হার্ডডিস্কে সংরক্ষণ করা যায়। নিরবচ্ছিন্নভাবে ১০ লাখ ঘণ্টা পর্যন্ত রেকর্ড রাখতে পারে এই হার্ডডিস্ক।
দুই টেরাবাইটের এই ড্রাইভটিতে ছয়টি ক্যামেরায় দশমিক ৩ মেগাপিক্সেলে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে রাউন্ড দ্য ক্লক ১৪ দিন পর্যন্ত একটানা রেকর্ড রাখা যায়।
হার্ডডিস্কটির দাম আট হাজার ২০০ টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।