ডব্লিউসিআইটি সম্মেলনে ১০টি পুরস্কার পেল বাংলাদেশ
তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি সম্মেলনে (উইটসা) এক্সিলেন্স, অ্যাসোসিও অ্যাওয়ার্ড এবং ই-এশিয়া পুরস্কারের বিভিন্ন বিভাগে ১০টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) আয়োজনে এই সম্মেলন গতকাল বুধবার শেষ হয়েছে। সমাপনী দিনে দেওয়া হয় এই পুরস্কার।
উইটসা এক্সিলেন্সের মোবাইল এক্সিলেন্স বাংলাদেশ পোস্ট অফিস, সাসটেইনেবল গ্রোথ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট সেক্টর এক্সিলেন্স পুরস্কার পেয়েছে আমরা নেটওয়ার্কস পুরস্কার পেয়েছে। অন্যদিকে অ্যাসোসিওর ডিজিটাল সরকার বিভাগে বাংলাদেশ পোস্ট অফিস, আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি বিভাগে আমরা হোল্ডিংস লিমিটেডের উই স্মার্ট সল্যুয়েশন, আইসিটি এডুকেশন বিভাগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিস ইনিস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট পুরস্কার পেয়েছে।
ই-এশিয়া পুরস্কারের ‘ক্রিয়েটিং ইনক্লুসিভ ডিজিটাল অপরচ্যুনিটি অ্যাওয়ার্ড’ বিভাগে ফাইবার অ্যাট হোম লিমিটেড (ইনফো-সরকার প্রকল্প), ‘ওপেন ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ বিভাগে বিজনেস অটোমেশন লিমিটেড (হজ¦ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রকল্প) এবং ‘ট্রেড ফ্যাসিলেটেশন অ্যান্ড ই-কমার্স অ্যাওয়ার্ড’ বিভাগে বাংলাদেশ পোস্ট অফিস (পোস্টাল ক্যাশ কার্ড: ব্যাংকিং টু দ্য আনব্যাংকড পিপল প্রকল্প) পুরস্কার পেয়েছে।
এই সম্মেলন শুরু হয় ১০ সেপ্টেম্বর। উইটসার সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মাধ্যমে ৫২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এতে অংশ নেন।বিজ্ঞপ্তি