প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গবেষকেরা ডলফিনের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন একটি রাডার তৈরি করেছেন। তাঁদের আশা, যন্ত্রটি ব্যবহার করে মাটির অনেক নিচে আটকে পড়া খনিশ্রমিক থেকে শুরু করে বরফের দেশে স্কি (বরফ বেয়ে নামার খেলা) দুর্ঘটনায় নিখোঁজ কোনো মানুষের অবস্থানও শনাক্ত করা যাবে। প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি অ্যা: ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডলফিন পানির নিচে শিকার খুঁজতে দুই ধরনের কম্পনতরঙ্গ (ধনাত্মক ও ঋণাত্মক) পাঠায়। এই তরঙ্গ দুটি ফিরে এলে প্রাণীটি নিখুঁতভাবে শিকারের অবস্থান শনাক্ত করে। গবেষকদের তৈরি নতুন রাডারটিও একই প্রক্রিয়ায় অর্ধপরিবাহীর অবস্থান নির্ণয় করে এবং পারিপার্শ্বিক অনেক অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে যেতে পারে। এএফপি।