ডলফিনের 'মৃত্যুদণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলফিন
ডলফিন

বিশ্বের বিরলতম প্রজাতির মাউই ডলফিনদের সংরক্ষণে নেওয়া ব্যবস্থাকে এদের জন্য ‘মৃত্যুদণ্ড’ আখ্যায়িত করেছেন পরিবেশবাদীরা। নিউজিল্যান্ডের উপকূলে এ প্রজাতির মাত্র ৫৫টি পূর্ণবয়স্ক ডলফিন রয়েছে। তবে মাছ শিকার ও রোগের কারণে এদের অস্তিত্ব হুমকিতে পড়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে ছোট এবং কালো ও সাদা রঙের বিরলতম এ ডলফিনের জন্য দেশটির সরকার ‘সংরক্ষণ এলাকা’ সম্প্রসারণের প্রস্তাব দেয়। গবেষকেরা বলছেন, সরকারের এ পদক্ষেপ যথেষ্ট নয়। আগামী ২০ বছরের মধ্যেই মাউই ডলফিন বিলুপ্ত হয়ে যেতে পারে। তাঁরা আরও বলেন, ১৯৭০ সালে প্রবর্তন করা নাইলনের জাল এসব ডলফিনের সংখ্যা হ্রাসের পেছনে গুরুত্বপূর্ণ প্রভাবকের কাজ করছে। বিবিসি।