ডাইনোসরের ইনফ্লুয়েঞ্জা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাইনোসর
ডাইনোসর

প্রাণীজগতে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কবে থেকে দেখা দেয় সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। তবে মানুষের মহামারির ইতিহাস নিয়ে যেসব গবেষণা হয়েছে তা থেকে বলা হয়, মানুষের মধ্যে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ছড়ায় অন্তত এক হাজার বছর আগে।
ইনফ্লুয়েঞ্জার জিনের বংশগতি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন ভাইরাস বিশেষজ্ঞরা। ভাইরাসের বংশগত বিবর্তনের তালিকা তৈরির জন্য ফ্লু ভাইরাসের সঙ্গে অপর একটি ভাইরাসের, যার জিন-নকশা উদ্ধার করা হয়েছে, তুলনামূলক পার্থক্য যাচাই করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল অ্যারোবি। সালমন অ্যানিমিয়া ভাইরাস নামের পুরোনো ওই ভাইরাস পৃথিবীতে ছিল বহুকাল আগে যখন পৃথিবীর বুকে ডাইনোসরের অস্তিত্ব ছিল। এর মানে কি ডাইনোসরও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতো? এ প্রশ্নে এখনো নিশ্চিত নন মাইকেল অ্যারোবি। টেলিগ্রাফ।