ডাইনোসরের নতুন প্রজাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের একটি জীবাশ্ম (ফসিল) নিয়ে গবেষণার পর সেটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন মার্কিন গবেষকেরা। এটি ইরানোসরাস রেক্স প্রজাতির পূর্বসূরি। পৃথিবীতে প্রায় এক কোটি বছর আগে প্রাণীটির বিচরণ ছিল। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ফসিলটির প্রদর্শনী শুরু হয়েছে। প্লস ওয়ান সাময়িকী জানায়, ইউটার উত্তরাঞ্চলে ২০০৯ সালে প্রাপ্ত একটি ডাইনোসরের ২৪ ফুট লম্বা হাড় নিয়ে গবেষণার পর বিভিন্ন তথ্য মিলেছে। লম্বা দাঁত ও আক্রমণাত্মক স্বভাবের কারণে ওই ডাইনোসরের নাম দেওয়া হয়েছে লাইথ্রোন্যাক্স আরজেস্টেস । রয়টার্স।