ডাউনলোড এক্সিলেটর প্লাসের নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট থেকে বিভিন্ন প্রয়োজনীয় ফাইল কম্পিউটারে নামিয়ে নেওয়ার জন্য যেসব ডাউনলোড ম্যানেজার সবচেয়ে বেশি হয় তার মধ্যে অন্যতম একটি ডাউনলোড ম্যানেজার হলো ডাউনলোড এক্সিলেটর প্লাস (ড্যাপ)। ড্যাপের সর্বশেষ সংস্করণ ড্যাপ ১০-এর পরীক্ষামূলক সংস্করণ এখন সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ ড্যাপ প্রিমিয়ার সংস্করণের সব সুবিধা একেবারেই বিনা মূল্যে পাওয়া যাবে এই পরীক্ষামূলক সংস্করণ থেকে। এটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে http://www.speedbit.com/dap/beta/ ঠিকানা থেকে। এর আকার মাত্র ৯.৮ মেগাবাইট। ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম, সাফারি, নেটস্কেপ, ফ্লক থেকে শুরু করে মোটামুটিভাবে সব প্রচলিত ওয়েব ব্রাউজারের সঙ্গেই বেশ ভালো কাজ করে ড্যাপ। ড্যাপের সাহায্যে ফাইল ডাউনলোড অনেক দ্রুত করা সম্ভব। ফাইল আপলোডের ক্ষেত্রেও অপেক্ষাকৃত বেশি গতি পাওয়া যায় ড্যাপ ব্যবহারে। একই সঙ্গে একাধিক ফাইল নামানো যায় ড্যাপ দিয়ে। সেই সঙ্গে ডাউনলোড পজ ও রিজিউম করা যায় সুবিধামতো। ড্যাপের সাহায্যে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট থেকে ফ্ল্যাশ ভিডিও নামিয়ে নেওয়া যায় খুব সহজেই। জিপ ফাইল নামানো হলে স্বয়ংক্রিয়ভাবে আনজিপ করে দেয় ড্যাপ। কম্পিউটারের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো ফাইল হলে সেটা ডাউনলোডের আগেই এর ‘লিমক স্ক্যানার’ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীকে সতর্ক করে দেয় ড্যাপ। —ফয়সাল হাসান