ডাউনলোড হলেই কম্পিউটার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই ইন্টারনেট থেকে বড় আকারের ফাইল নামিয়ে থাকেন (ডাউনলোড)। বড় ফাইল নামতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা বা তারও বেশি সময় লেগে যায়। অনেকে আবার রাতে ইন্টারনেটে ভালো গতি পান বলে তখন প্রয়োজনীয় ফাইল নামান।এর ফলে কম্পিউটার সারা রাত খোলা রাখতে হয়। এতে আপনার কম্পিউটার নষ্ট হবে না কিন্তু কম্পিউটারের বায়োসের গতি কমে যেতে পারে। তাই আপনার পিসি বা ল্যাপটপ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে এমন ব্যবস্থা চালু করতে পারেন। 
এ ক্ষেত্রে বড় ফাইল নামানো হলেও এর পরে সময় নির্ধারণ করে দেওয়া যায় যখন ডাউনলোড শেষে কম্পিউটার কিংবা ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ জন্য প্রথমে আপনার পিসি বা ল্যাপটপের ডেস্কটপে ডান ক্লিক করে New থেকে Shortcut খুলুন। এবার নতুন উইন্ডোতে টেক্সটবক্স-এ SHUTDOWN -s -t 3600 লিখুন। এখানে সংখ্যার জায়গায় আপনার কাঙ্ক্ষিত সময়টি সেকেন্ডে হিসাব করে বসান। এবার Next-এ ক্লিক করে, তারপর Finish-এ ক্লিক করে বের হয়ে আসুন। এবার আপনার পিসির ডেস্কটপে Shutdown নামে একটি শর্টকাট তৈরি হবে। এবার শর্টকাটটিতে দুই ক্লিক করলেই আপনার পিসি বা ল্যাপটপ নির্দিষ্ট সময়ে বন্ধ হবে। এ পদ্ধতি উইন্ডোজ এক্সপি, ভিস্তা এবং উইন্ডোজ সেভেনে প্রয়োগ করা যাবে।
—মো. ফিরোজ আহমেদ, ঢাকা