ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২ শুরু হতে যাচ্ছে ১৮ ডিসেম্বর থেকে। গণিত উৎসবের মূল অংশটি হলো গণিত অলিম্পিয়াড। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ফলাফল ভালো হচ্ছে, তাই আমাদের শিক্ষার্থী আর আয়োজকদের দায়িত্বটাও বেড়েছে অনেক। আঞ্চলিক উৎসব থেকে শুরু হতে যাওয়া এই পথ চলায় শিক্ষার্থীদের কিছুটা এগিয়ে নিতেই অলিম্পিয়াডের প্রস্তুতি বিষয়ক এই আয়োজন।