ডাচ্-বাংলা ব্যাংকের সাইবার নিরাপত্তা দেবে ই-জেনারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংকে সাইবার নিরাপত্তা সেবা দিতে কাজ করবে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ই-জেনারেশন লিমিটেড। সোমবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ডাচ্-বাংলা ব্যাংকের তথ্যের নিরাপত্তায় ক্যাসপারস্কি সলিউশনস প্রদানের পাশাপাশি সব ধরনের পরামর্শ ও কারিগরি সুবিধা দেবে ই-জেনারেশন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (আইটি অপারেশন) ইমদাদুল হক খান, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, পরিচালনপ্রধান আবদুল্লাহ ও প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসেন খান এবং অফিস এক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি।