ওজন কমানোর জন্য মানুষ কতভাবেই না ডায়েট কন্ট্রোল করে। সময়ের আলোচিত ‘ব্লু হোয়েল’ গেম ‘ডায়েট হোয়েল’ হলে কেমন হয়?
ব্লু হোয়েল না খেলেই সেটা জানাচ্ছেন তামিরুল ইসলাম

প্রথম ধাপ: বিরিয়ানির প্যাকেটের ঘ্রাণ শুঁকে রেখে দাও।
দ্বিতীয় ধাপ: এক কাপ গ্রিন টি হাসিমুখে খেয়ে ফেল।
তৃতীয় ধাপ: দুপুরের ঘুম বাদ
দিয়ে তোমাকে পাঠানো গানের তালে সাম্বা ডান্স নাচো এবং
ভিডিও পাঠাও।
চতুর্থ ধাপ: ফেসবুকের সব খাবারের গ্রুপ থেকে লিভ নাউ করো এবং স্ক্রিনশট পাঠাও।
পঞ্চম ধাপ: মেজবানি গরুর মাংস সামনে রেখে, ওটসের খিচুড়ি খাও এবং ভিডিও করে পাঠাও।
ষষ্ঠ ধাপ: টানা ৩০ মিনিট দড়িলাফ দাও এবং ঘাম ঝরাও।
সপ্তম ধাপ: বিকেল ৪টা ২০ মিনিটে পাঠানো অডিও ক্লিপ শুনতে শুনতে আধা ঘণ্টা হাঁটো।
অষ্টম ধাপ: ‘আমি ওজন কমাবই’—সাদা কাগজে ১০০ বার লেখো।
নবম ধাপ: আইসক্রিম পারলারে যাও এবং টক দইয়ের খোঁজ নাও।
...
...
...
আটচল্লিশতম ধাপ: আয়নায় নিজেকে দেখো আর নিজেকে মোটিভেট করো, ‘হ্যাঁ, আমি পারব।’
উনপঞ্চাশতম ধাপ: ৫-১০ কেজি ওজন কমিয়ে ফেলেছ, এই
খুশিতে ফেসবুকে বিফোর-আফটার ছবি দাও।
পঞ্চাশতম ধাপ: ছাদে যাও। মনের মতো তিড়িংবিড়িং করে নাচো। কারণ, তুমি মোটু তিমি থেকে শুকনা তিমি হয়ে গেছ। ইয়াহু!