ডি-লিংকের তিনটি নতুন এডিএসএল রাউটার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে ডি-লিংকের তিনটি মডেলের রাউটার। ডিএসএল-২৫২০ইউ, ডিএসএল-২৭৩০ইউ ও ডিএসএল-২৭৫০ইউ মডেলের রাউটার তিনটিতেই ল্যান্ডফোন সংযোগ থেকে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
দেশের বাজারে ডি-লিংকের নতুন তিনটি রাউটার বিপণন করছে কম্পিউটার সোর্স।
ডি-লিংক ব্র্যান্ডের এই রাউটারগুলোর মধ্যে ডিএসএল-২৫২০ইউ মডেলটিতে রয়েছে ইথারনেট সংযোগ সুবিধা। রাউটারটির দাম এক হাজার ৬০০ টাকা।
ডিএসএল-২৭৩০ইউ ও ডিএসএল-২৭৫০ইউ মডেল দুটিতে রয়েছে ওয়্যারলেস সুবিধা। এই দুটি মডেলের দাম তিন হাজার ১০০ ও তিন হাজার ৩০০ টাকা।
ডিএসএল-২৭৩০ইউ রাউটারটির তথ্য স্থানান্তর গতি ১৫০ এমবিপিএস এবং ডিএসএল-২৭৫০ইউ রাউটারের গতি ৩০০ এমবিপিএস। ডিএসএল-২৭৫০ইউ রাউটারটিতে ইউএসবি পোর্ট ব্যবহার করে থ্রিজি মডেম ব্যবহারের সুবিধা রয়েছে।