ডিআইআইটি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণপ্রতিষ।টান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) ১৩ বছর পূর্তি পালিত হয়েছে গত বুধবার। সকালে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানসহ অনেকে।—বিজ্ঞপ্তি