ডিআইআইটি শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত বুধবার ডিআইআইটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর। এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ডিআইআইটির উপদেষ্টা মোস্তাফা কামাল, নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোসাইনসহ অনেকে। মুনাজ আহমেদ নূর বলেন, ‘প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলেই শিক্ষা সার্থক হবে। তাই শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।’
—বিজ্ঞপ্তি