ডিআইআইটিতে পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে (ডিআইআইটি) গত বুধবার নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, তরুণদের এগিয়ে আসতে হবে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ অনেকে।—বিজ্ঞপ্তি