ডিআইইউতে জনস্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তির সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘জনস্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঋষিকেশ চক্রবর্তী।সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান শামসুল হক, কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান মো. আবু তাহের, ফুড অ্যান্ড অ্যাপ্লাইড ডায়েটিটিকস বিভাগের প্রধান বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ মো. ফখরে হোসেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সমন্বয়কারী সৈয়দ মিজানুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, বিভিন্ন রোগের ইলেকট্রনিক স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও তথ্য-উপাত্ত তৈরির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি জনস্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে। —বিজ্ঞপ্তি