ডিআরএম বিরোধী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ মে ডিজিটাল রেস্ট্রিকশনস ম্যানেজমেন্ট বা ডিআরএম বিরোধী দিবস। প্রযুক্তিপণ্য নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাধারণ ব্যবহারকারীদের কাছে তথ্য না দেওয়া এবং তথ্যপ্রাপ্তি ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাধাদানকারী ব্যবস্থাগুলোকে জনগণের সামনে তুলে ধরতেই দিনটি পালন করা হয়। ২০১২ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছে। বিস্তারিত জানা যাবে www.dayagainstdrm.org ঠিকানার ওয়েবসাইটে।
বাংলাদেশেও এই দিবস পালিত হবে। ডিআরএম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে দশটা থেকে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সচেতনতামূলক আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচি পালন করবে এফওএসএস। আয়োজনে সহযোগিতা করছে ডিআইইউয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগ।
বিজ্ঞপ্তি