পথে কোনো বিপদে পড়েছেন, বাড়িতে আগুন লাগল বা দুষ্কৃতকারীর কবলে পড়লেন—এই মুহূর্তেই আপনার পুলিশের সাহায্য প্রয়োজন। এমন অবস্থায় কাজে আসবে আপনার স্মার্টফোনের একটি অ্যাপলিকেশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ডিভিশন তৈরি করেছে ডিএমপি উত্তরা বাংলাদেশ নামের এই অ্যাপ।
আপনার সবচেয়ে কাছের থানা বা পুলিশ স্টেশন কোনটি, জেনে নিতে পারবেন এই অ্যাপ দেখে। মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে সেখানকার অবস্থান। থানার কর্তব্যরত কর্মকর্তাকে ফোন করতে পারবেন এক ক্লিকের মাধ্যমেই। আপনার ফোনবুকে পুলিশ স্টেশনের নম্বরগুলো সেভ করে রাখার প্রয়োজন নেই। এই অ্যাপ থেকে সরাসরি ফোন কল বা এসএমএস করা পাঠানো যাবে। আপনি কী কী সাহায্য পেতে পারেন, পুলিশের কাছ থেকে তা-ও জেনে নিতে পারবেন।
আকার: ৫১৭ কিলোবাইট
বর্তমান সংস্করণ: ১.০.১
কারিগরি নির্মাতা: ইলাইটস
নামানোর ঠিকানা: http://goo.gl/LBrjke
ডটকম প্রতিবেদক