ডিওডোরেন্ট ভালো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজ্ঞাপন দেখে ডিওডোরেন্ট ব্যবহার করার প্রতি মানুষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, এসব রাসায়নিক পদার্থ আসলে দুর্গন্ধকে আড়াল করে রাখে—একেবারে দূর করতে পারে না। শরীরে দুর্গন্ধ তৈরির জন্য কিছু অণুজীব দায়ী। কিন্তু সেগুলো দমনের জন্য ডিওডোরেন্ট ব্যবহার করলে শরীরের স্বাভাবিক ঘাম-প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আর তখন উপকারী অনেক ব্যাকটেরিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডিওডোরেন্ট ব্যবহারে সচেতন হওয়া জরুরি। আইএএনএস।