ডিজিটাল অপরাধ তদন্তে ল্যাব প্রতিষ্ঠায় সহায়তা করবে চীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল অপরাধ তদন্তের জন্য বিশেষ ল্যাব প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। চীনের রাজধানী বেইজিংয়ে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের সঙ্গে দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী ওয়ান গ্যাংয়ের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। বৈঠকে চীনের অর্থায়নে গৃহীত ও পরিচালিত বিদ্যমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং আগামী অর্থবছরসমূহে শুরু হতে যাওয়া বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর আগে প্রতিমন্ত্রী এক্সিম ব্যাংক, চায়নার ভাইস প্রেসিডেন্ট লিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ৫০০ কোটি ডলার বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সফরে প্রতিমন্ত্রী বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ, হুয়াই, জেডটিইর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তি