ডিজিটাল আইসিটি ফেয়ার ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাইবার সিকিউরিটি, দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ডিসেম্বরে শুরু হবে ৬ দিনের ডিজিটাল আইসিটি ফেয়ার।

কম্পিউটার সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির আয়োজনে ৮ম বারের মতো অনুষ্ঠিত হবে এ মেলা। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার) ’ নামে এবারের মেলা শুরু হবে ২১ ডিসেম্বর। এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তি পণ্যের ওপর বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারেও মেলায় শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকবে।