ডিজিটাল আলোকচিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌখিন আলোকচিত্রীদের উৎসাহ দিতে স্যামসাং ও বিসিএস কম্পিউটার সিটি যৌথভাবে সিটিআইটি মেলা উপলক্ষে আয়োজন করেছে ডিজিটাল আলোকচিত্র প্রতিযোগিতার। নির্বাচিত ছবিগুলো স্যামসাং ফটো গ্যালারিতে দেখানো হবে। পাশাপাশি পুরস্কারও আছে। এতে দুটি গ্রুপে ১০ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী এবং ২৬ বছরের বেশি বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। ছবি ৩০ ডিসেম্বরের মধ্যে বিসিএস কম্পিউটার সিটি কার্যালয়ে জমা দিতে হবে। —বিজ্ঞপ্তি