ডিজিটাল এসএলআর ক্যামেরার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ক্যানন ডিজিটাল ক্যামেরার পরিবেশক জে এ এন অ্যাসোসিয়েটস লিমিটেডের উদ্যোগে ৫ মে ক্যাননের ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্যানন সিঙ্গাপুরের টেয়ো প্যাং কি কর্মশালাটি পরিচালনা করেন। এতে ডিজিটাল ক্যামেরায় সঠিকভাবে ছবি তোলার পদ্ধতি, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, লেন্স ও আলোর ব্যবহার, ক্যানন ইওএস প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে এ এনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফি। —বিজ্ঞপ্তি