ডিজিটাল ওয়ার্ল্ডে আজ আউটসোর্সিং শেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ওয়ার্ল্ড
ডিজিটাল ওয়ার্ল্ড

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। আজ তৃতীয় দিনে  আউটসোর্সিং নিয়ে রয়েছে নানা আয়োজন।
সকাল থেকে কোডিং, ডিজাইন এবং বাগ সংশোধনের কৌশল, নতুন নতুন প্রযুক্তি এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়েব ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে চলছে জমজমাট আলোচনা। সাড়ে চার ঘণ্টার এই কর্মশালায় ফায়ারফক্সের মাধ্যমে কীভাবে আয় করা যায় সে বিষয়ে আলোকপাত করছেন ফায়ারফক্স কন্ট্রিবিউটর ও এভানজেলিস্ট জেন জং বুম।
বেলা ১১টা থেকে গ্রিন ভিউতে অপর কর্মশালায় নোড. জেএস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন থ্রি ডটসের সফটওয়্যার প্রকৌশলী রাজু মজুমদার এবং ইনভেসপ এর সফটওয়্যার প্রকৌশলী এস এম আসাদ রহমান। 
আজ বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও অনলাইন মার্কেটিং বিষয়ে কারিগরি পর্ব । কর্মশালা পরিচালনা করবেন ডেভসটিম ব্যবস্থাপনা পরিচালক আল আমিন কবির এবং ইনবাউন্ড মার্কেটিং বিশেষজ্ঞ নাসির উদ্দিন শামীম। ৫টায় ইউনিট টেস্টিং এবং টিডিডি বিষয়ে প্রশিক্ষণ দেবেন নর্ড ক্যাসেল’র সিইও জহিরুল আলম তাইমুন এবং সিকিউর লিংক সার্ভিস এর সফটওয়্যার প্রকৌশলী ফয়জুল করিম। একই ভেন্যুতে দিনের শেষ কর্মশালায় লিয়েন স্টার্ট আপ এর মাধ্যমে বাংলাদেশে টেক ব্যবসায় পরিচালনা নিয়ে প্রশিক্ষণ দেবেন ন্যাসসিনিয় এর সিইও শেখ শায়ের হাসান।

ইউরোপীয় আউটসোর্সিং বাজার ধরতে বিকাল ৩টায় বায়ারসদের পক্ষ থেকে পরামর্শ নিয়ে সভা রয়েছে উইন্ডি টাউনে। একই সময়ে মিডিয়া বাজারে নাগরিক উদ্ভাবনী সেবা প্রকল্প অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করবে এটুআই।

বিকাল ৩টায় হল অব ফেম-এ হবে দেশের সবচেয়ে বড় ক্লাউড ক্যাম্প। সাত জন মডারেটরের নেতৃত্বে ১০জনের দলভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। পরিচালনা করবেন ক্লাউড ক্যাম্প বিডি এর প্রধান নির্বাহী মোহাম্মদ জামান।

আউটসোর্সিং নিয়ে সেমিনার ও কর্মশালা সম্পর্কে মেলার অন্যতম আয়োজন বেসিস সভাপতি শামীম আহসান জানান, তরুণদের আগ্রহের প্রেক্ষাপটে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে এ ধরনের আয়োজন করেছি। আজকের আয়োজন তরুণদের হাতে কলমে শেখার জন্য।

ডিজিটাল ওয়ার্ল্ড সবার জন্য উন্মুক্ত।