ডিজিটাল ওয়ার্ল্ডে পুরস্কৃত শিক্ষকেরা
ঢাকায় ৬-৮ ডিসেম্বর অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২’ শীর্ষক আয়োজনে সরকারের ই-সেবা বাস্তবায়নে বিশেষ সাফল্য অর্জন করায় দেওয়া হয় ‘ই-সার্ভিস ইনোভেশন অ্যাওয়ার্ড’। এ পুরস্কারের আওতায় সেরা ডিজিটাল কন্টেন্ট তৈরিকারী ১০ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরস্কার পাওয়া শিক্ষকেরা হলেন ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তাসনিফা খানম, নিউ মডেলের মাল্টিল্যাটারাল উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এ কে এম আই খায়রুল আলম, আহ্ছানিয়া মিশন কলেজের প্রভাষক মোহসিনা সুলতানা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আফরিনা হক, কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মহিম চন্দ্র বিশ্বাস, মানিকগঞ্জের কানিজ ফাতিমা বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক খোরশেদ আলম আকন্দ, যশোর জেলা স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রশীদ, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রওফুন নাহার, পঞ্চগড়ের কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাবরিনা জেরিন।—নিজস্ব প্রতিবেদক