ডিজিটাল কনটেন্ট ও কানেকটিভিটি নিয়ে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬-এর লোগো
স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬-এর লোগো

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল ৯ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হবে ডিজিটাল কনটেন্ট ও কানেকটিভিটি নিয়ে বিশেষ ‘সংলাপ’। ডিজিটাল কনটেন্ট ও ইন্টারনেট সংযোগ বাড়ানোর গুরুত্ব নিয়ে এই সংলাপে কথা বলবেন বক্তারা। ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬ উপলক্ষে এই সংলাপের আয়োজন করেছে মেলা আয়োজক এক্সপো মেকার। আগামীকাল মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে।
সংলাপের আয়োজকেরা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠেয় এই সংলাপে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বক্তারা হলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন, বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির, টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি রাশেদ মেহেদী, বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান।