ডিজিটাল ক্যামেরার বিক্রি বাড়ছে এশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এশিয়া অঞ্চলে ডিজিটাল ক্যামেরা বিক্রি দ্রুত বাড়ছে। বাজারে স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করছে ডিজিটাল ক্যামেরা। এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।গবেষকেরা জানিয়েছেন, ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে এখন সঙ্গে সঙ্গে ওয়েবে পোস্ট করার সুবিধা যুক্ত হওয়ায় ডিজিটাল ক্যামেরার কদর বেড়েছে।জার্মানির বাজারে গবেষণাপ্রতিষ্ঠান জিএফকের তথ্য অনুযায়ী, চীন, জাপানসহ এশিয়ার ১৩টি প্রধান প্রযুক্তিবাজারে ওয়াই-ফাই সুবিধাযুক্ত ডিজিটাল ক্যামেরা বিক্রি এক বছর আগের তুলনায় ৫২ শতাংশ বেড়েছে। ২০১২ সালে প্রায় ৮৫ লাখ ইউনিট ডিজিটাল ক্যামেরা বিক্রি হয়েছে।গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে বাজারে ওয়াই-ফাই সুবিধাযুক্ত ১৬০ মডেলের ডিজিটাল ক্যামেরা রয়েছে।